লালগড়ে ৯৩ টি বিজেপি পরিবারের তৃণমূলে যোগ - The News Lion

লালগড়ে ৯৩ টি বিজেপি পরিবারের তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ     শনিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের অন্তর্গত লালগড় থানার লালগড় বাজারে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে এসে বিজেপি দল ছেড়ে ৯৩ টি পরিবারের প্রায় ৪০০ জন বিজেপির কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বিনপুর এক ব্লকের সভাপতি শ্যামল  মাহাতো সহ দলের অন্যান্য নেতৃতরা।


 বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া বিজেপির স্থানীয় নেতারা বলেন মিথ্যা প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে আমাদেরকে বিজেপি দলে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম ।আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে আমরা কাজ করব । তৃণমূল কংগ্রেসের বিনপুর এক ব্লকের  সভাপতি শ্যামল মাহাতো বলেন লালগড়  এর উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে এর আগে কোন মুখ্যমন্ত্রী লালগড়ের উন্নয়নে এত কাজ করেনি ।


স্কুল স্কুল-কলেজ সেতু তৈরি হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে ।সেই সঙ্গে বেশকিছু বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তা সত্ত্বেও বিধানসভা নির্বাচনের আগে বিজেপি লালগড় জুড়ে সন্ত্রাস চালিয়ে ছিল ।লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে তাদের ভোট নিয়ে ছিল। তাই তারা তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান কারী সকলকে এলাকার উন্নয়নে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য কাজ করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.